কার্পাসডাঙ্গায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২

আপলোড তারিখঃ 2018-08-26 ইং
কার্পাসডাঙ্গায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ দু’জন আহত হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গতকাল শনিবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা গ্রামের কলোনীপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলো- দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কলোনীপাড়ার মুনসুর আলীর স্ত্রী সেলিনা খাতুন (৪০) ও একই এলাকার পাপ্পুর মেয়ে পাপিয়া খাতুন (৯)। আহতের সুত্রে জানা যায়, গতকাল সকালে কুকুরটি একটি মুরগীকে আক্রমন করে। এ সময় মুরগীকে কুকুর থেকে রক্ষা করতে সেলিনা খাতুন কুকুরটিকে তাড়ালে কুকুরটি তাকে কামড়িয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষন পর শিশু পাপিয়াকে কামড় দেয় কুকুরটি। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা আহত দু’জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)