উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চুয়াডাঙ্গা পৌরসভার ট্রাক ভর্তি চাল হস্তান্তর

আপলোড তারিখঃ 2018-08-21 ইং
উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চুয়াডাঙ্গা পৌরসভার ট্রাক ভর্তি চাল হস্তান্তর ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: থানা হেফাজতে রাখা চুয়াডাঙ্গা পৌরসভার ট্রাকভর্তি চাল উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে চুয়াডাঙ্গা সদর থানা। গতকাল সোমবার দুপুর ২টার দিকে সদর থানা থেকে পৌরসভার ড্রাইভার ট্রাক ভর্তি চাল নিয়ে যায়। জান যায়, জেলা প্রশাসনের তদন্তে চাল বিতরণের অনিয়ম না পাওয়ায় পৌরসভাকে চাল ভর্তি ট্রাক হস্তান্তরের নির্দেশ দেওয়া হয় সদর থানাকে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশমত চাল ভর্তি ট্রাকটি হস্তান্ত করা হয় বলে থান সুত্রে জানা যায়। গত শনিবার রাতে পৌরসভার প্রধান ফটকে ট্রাক ভর্তি চাল আটক করে সংশ্লিষ্ট এলাকার লোকজন। পরে ঘটনাস্থাল থেকে ট্রাক ভর্তি চাল সদর থানা হেফাজতে নেওয়া হয়। এবিষয়ে সদর থানার ওফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের লিখিত নির্দেশক্রমে আমরা এই চাল ভর্তি ট্রাকটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হস্তান্তর করলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)