জীবননগর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় আটক-৯

আপলোড তারিখঃ 2018-08-21 ইং
জীবননগর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় আটক-৯ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৯জন আটক হয়েছে। গত রবিবার রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে জীবননগর থানার এসআই শতদল মজুমদার, এসআই জাহিদ, এসআই সিরাজ, এএসআই মিলন, এএসআই আরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত রসুল বকসোর ছেলে লালু (৪৫), আ. হাকিমের ছেলে রনি (২৫), মৃত রসুল বকসোর ছেলে আ.হাকিম (৩৫) একই উপজেলার হাসাদহ গ্রামের আ. হালিমের ছেলে তরিকুল (৩০), সুটিয়া গ্রামের সিরাজুলের ছেলে আজিজুল (৩৫), লিয়াকতের ছেলে রফিকুল (২৬), মনিরুদ্দিনের ছেলে আবু জাফর ওরফে ভারত (৪৭), আবু জাফর ভারতের স্ত্রী সুফিয়া খাতুন (৪৪) এবং হরিহরনগর গ্রামের মৃত খোদা বকসোর ছেলে মাদকব্যবসায়ী সোহরাব হোসেন রাঙ্গাকে (৪০) ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)