চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক নবজাতকের মৃত্যু

আপলোড তারিখঃ 2018-08-20 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক নবজাতকের মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জান্নাত নামের দু’দিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে রক্তে সংক্রমণ বা ব্যাকটেরিয়াজনিত সেপটিসেমিয়া রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নবজাতকটি। নবজাতকটি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মাথুড়া গ্রামের মাজিবুরের কন্যা। জানা যায়, গত শনিবার বিকাল ৩টার দিকে স্থানীয় একটি ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যেমে মাজিবুরের স্ত্রী শারমিনা খাতুন (১৮) কন্যা সন্তান প্রসব করেন। তারপর থেকেই শিশুটি অসুস্থ হয়ে পড়লে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। গতকাল চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা যায়। এদিকে নবজাতকটির মা ক্লিনিকে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। এবিষয়ে শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলনের নিকট জানতে চাইলে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)