দামুড়হুদায় বিজিবির অভিযানে বিভিন্ন চোরাচালানী উদ্ধার

আপলোড তারিখঃ 2018-08-20 ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে বিভিন্ন চোরাচালানী উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজারে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মোটরসাইকেলের স্টিকার, পিতলের মূর্তি, পুথির ঝালট, প্লাষ্টিক প্যাক সিল ও বল উদ্ধার করেছে বিজিবি। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এসব মালামাল উদ্ধার করা হয়।জানা যায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ডুগডুগি বাজার পাঁকা রাস্তার উপর হতে ২৫ সেট মোটরসাইকেলের স্টিকার, ২টি পিতলের মূর্তি, ৩০ ফুট পুথির ঝালট, ১০০০ পিচ প্লাষ্টিক প্যাক সিল এবং ২৪টি বল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭২ হাজার ৭শ’ টাকা। উদ্ধারকৃত মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)