দামুড়হুদা ডুগডুগিতে মাথায় পাঁকা তাল পড়ে গুরুত্বর আহত ১০ মাসের শিশু

আপলোড তারিখঃ 2018-08-20 ইং
দামুড়হুদা ডুগডুগিতে মাথায় পাঁকা তাল পড়ে গুরুত্বর আহত ১০ মাসের শিশু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা ডুগডুগির ছোট দুধ পাতিলায় নিজ বাড়িতে তাল গাছের নিচে খেলা করার সময় মাথার উপর তাল পড়ে গুরুত্বর আহত হয়েছে এক শিশু কন্যা। গতকাল রবিবার বিকাল ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত শিশু কন্যা দামুড়হুদা ডুগডুগির ছোট দুধ পাতিলার মিনার হোসেনের মেয়ে মরিয়ম খাতুন (১০ মাস)। জানা যায়, গতকাল রবিবার বিকাল ৬টার দিকে নিজ বাড়ির তাল গাছের নিচে খেলা করছিল শিশু মরিয়ম। খেলা করার এক পর্যায়ে একটি পাকা তাল শিশুটির মাথার উপর পরে। পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত শিশু মরিয়ম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)