জীবননগর হাসাদাহে জমি নিয়ে বিরোধে দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষে আহত ৩

আপলোড তারিখঃ 2018-08-20 ইং
জীবননগর হাসাদাহে জমি নিয়ে বিরোধে দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষে আহত ৩ ছবির ক্যাপশন:
হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ বাজারপাড়ায় জমিজমা সংক্রান্ত জের ধরে ভাইে ভাইে সংঘর্ষ দুই সহোদরসহ বড় ভাবি গুরুত্বর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়নের হাসাদাহ বাজারপাড়ায় মৃত বাদল মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৪৫) তার আপন ছোট ভাই আলমগীর হোসেনের (৩৫) সাথে বাড়ির জমি সংক্রান্ত বিষয় নিয়ে মাঝে মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে। তারই জের ধরে গতকাল রবিবার বিকাল ৪টা দিকে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে আলমগীরের বড় ভাই নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে আলমগীরকে শাবল দিয়ে আঘাত করেন। এ সময় দুই ভাইের মারামারি ঠেকাতে গেরে আলমগীরের সেজো ভাই জমসেদ আলীর স্ত্রী তহমিনা খাতুনও (৩২) গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদের উভয়কে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করেন। পরে হাসাদাহ ক্যাম্পের এএসআই আকিব আহম্মেদ ঘটনাটি শুনার পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)