চুয়াডাঙ্গা সদর হাহপাতাল থেকে হাতেনাতে পকেটমার আটক

আপলোড তারিখঃ 2018-08-20 ইং
চুয়াডাঙ্গা সদর হাহপাতাল থেকে হাতেনাতে পকেটমার আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে পকেট মারার সময় হাতেনাতে আটক হয়েছে হোসেন শাহা নামের এক পকেটমার। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত পকেটমার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার লিটন শাহার ছেলে হোসেন শাহা (২৫)। জানা যায়, গতকাল রবিবার সকলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অসুস্থ মেয়ের চিকিৎসা করাতে এসেছিল মো. আলী নামের এক ইমাম সাহেব। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ১০৯নং কক্ষের সামনে থেকে একটি পকেটমার তার পকেটে হাতদিলে তিনি হাতে নাতে চোরকে ধরে ফেলে। এসময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিরাপত্তায় রক্ষার দায়িত্বে থাকা দু’জন পুলিশ পকেটমার হোসেনকে চুয়াডাঙ্গা সদর থানা কর্তৃপক্ষে হাতে সোপর্দ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)