প্রায় ১২ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-08-19 ইং
প্রায় ১২ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী বিজিবির পৃথক অভিযান নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় ১২ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় ইমিটেশনের কানের দুল ও গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক অভিযান চালিয়ে এসকল চোরাচালানী উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ডুগডুগি বাজার পাঁকা রাস্তার উপর হতে ৯,৯০০ জোড়া ইমিটেশনের ভারতীয় কানের দুল উদ্ধা করে। যার আনুমানিক মূল্য ১১ লাখ ৮৮ হাজার টাকা। অপরদিকে, গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. শমসের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বুড়িপোতা গ্রামের মাঠ থেকে ৩শ’ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ হাজার ৫০ টাকা। উদ্ধারকৃত ৯,৯০০ জোড়া ইমিটেশনের কানের দুল ও ৩শ’ গ্রাম গাঁজার এর সর্বমোট মূল্য ১১ লাখ ৮৯ হাজার ৫০ টাকা। উদ্ধারকৃত গাঁজা এবং ইমিটেশনের কানের দুল কাষ্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)