ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় নিহত ২ : আহত অন্তত ১০

আপলোড তারিখঃ 2018-08-18 ইং
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় নিহত ২ : আহত অন্তত ১০ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে কালীগঞ্জ-ঝিনাইদহ সড়কের বেজপাড়ায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে পিকুল নামে একজন, সদর উপজেলার সাদুহাটি স্কুলের কাছে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। আর বিষয়খালী বাজারে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন এবং দুপুরে কালীগঞ্জ-যশোর মহাসড়কের রঘুনাথপুর মাঠে যাত্রীবাহী পলাশ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫১১৭০৯) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১৬ জন আহত হন। ঝিনাইদহ সদর থানার ওসি ইমদাদুল হক ও কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান এসব তথ্য জানিয়েছেন। আহতদের কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)