ঝিনাইদহে আড়াই বছরের শিশুপুত্রসহ মা নিখোঁজ

আপলোড তারিখঃ 2018-08-18 ইং
ঝিনাইদহে আড়াই বছরের শিশুপুত্রসহ মা নিখোঁজ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগনী গ্রামে অমিত কুমার শীল’র আড়াই বছর বসয়ী শিশুপুত্র অমৃত শীল ও তার স্ত্রী আল্লাদী রানী এক মাস যাবত নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আল্লাদী রানীর পিতা শুকুমার শীল ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। শুকুমার শীল জানান, গত ৬ জুলাই তার বাড়ী সদর উপজেলার দক্ষিণনারায়ণপুর গ্রাম থেকে শ্বশুড়বাড়ী শৈলকুপার বাগনী গ্রামে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয় আল্লাদী ও তার শিশুপুত্র অমৃত। কিন্তু সে আর শ্বশুড়বাড়ী পৌছায় নি। বিভিন্ন স্থানে খোজাখুজি করার পরও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে ছিল শাড়ী ও ব্লাউজ। এদিকে তার স্বামী অমিত কুমার শীল অভিযোগ করেন, বাগনী গ্রামের প্রতিবেশি মিলন মৈত্র’র ছেলে মিঠু মৈত্র তার স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। বর্তমানে তার স্ত্রী ও শিশুপুত্রকে মিঠু অগহরণ করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)