ফেন্সিডিলসহ ৪ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল উদ্ধার!

আপলোড তারিখঃ 2018-08-18 ইং
ফেন্সিডিলসহ ৪ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল উদ্ধার! ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী বিজিবির পৃথক অভিযান নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় স্যান্ডেল, থিপিচ ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে এসকল চোরাচালানী উদ্ধার করা হয়। `` চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর পাঁকা রাস্তার উপর হতে ১২০ জোড়া ভারতীয় স্যান্ডেল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩২ হাজার ৭৫০ টাকা। একইদিন শুক্রবার বিকাল আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ৪২টি ভারতীয় থ্রিপিচ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা। অপরদিকে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মো. গিয়াস পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কবরস্থান থেকে ৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৬ হাজার টাকা। উদ্ধারকৃত ১২০ জোড়া স্যান্ডেল এবং ৪২টি থ্রিপিচ, ৬৫ বোতল ফেন্সিডিলের সর্বমোট মূল্য ৪ লাখ ১০ হাজার ৭৫০ টাকা। উদ্ধারকৃত মালামাল/ফেন্সিডিল কাষ্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)