চুয়াডাঙ্গা ভালাইপুর মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপলোড তারিখঃ 2018-08-17 ইং
চুয়াডাঙ্গা ভালাইপুর মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় নজির মোল্লা (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত নজির মোল্লা চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া হঠাৎপাড়ার মৃত হুদো মোল্লার ছেলে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা ভালাইপুর মোড়ে রাস্তা পারাপার হচ্ছিলেন নজির মোল্লা। এসময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)