জেএসসি-জেডিসি ও সমাপনী পরীক্ষার রুটিন প্রকাশ

আপলোড তারিখঃ 2018-08-15 ইং
জেএসসি-জেডিসি ও সমাপনী পরীক্ষার রুটিন প্রকাশ ছবির ক্যাপশন:
ডেস্ক রির্পোট: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এছাড়া প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর থেকে শুরু হবে। জেএসসি ও জেডিসি পরীক্ষার রুটিন আগেই প্রকাশ করা হলেও গতকাল মঙ্গলবার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর রুটিন প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল ওয়াহেদ স্বাক্ষরিত রুটিন অনুসারে সমাপনী ও ইবতেদায়ির ইংরেজি পরীক্ষা হবে ১৮ নভেম্বর। এছাড়া ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর প্রাথমিকে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ইবতেদায়িতে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান পরীক্ষা হবে। ২২ নভেম্বর প্রাথমিকে প্রাথমিক বিজ্ঞান ও ইবতেদায়িতে আরবি, ২৫ নভেম্বর প্রাথমিকে ও ইবতেদায়িতে গণিত, ২৬ নভেম্বর সমাপনীর ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা নেয়া হবে। একইদিন ইবতেদায়িতে কোরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ্ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব পরীক্ষা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। চলতি বছর প্রাথমিক ও ইবতেদায়ি উভয় পরীক্ষার্থী মিলিয়ে ৩৪ লাখ ৪৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ২০ হাজার পরীক্ষার্থী রয়েছে। এদিকে, জেএসসিতে ১ নভেম্বর বাংলা প্রথম পত্র, ৩ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ৪ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৫ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ৮ নভেম্বর গণিত, ১০ নভেম্বর বিজ্ঞান, ১১ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, ১২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ১৩ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান এবং আরবি পরীক্ষা। ১৪ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ১৫ নভেম্বর আইসিটি পরীক্ষা। মাদ্রাসার রুটিনও শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে প্রকাশ করেছে। ১ নভেম্বর কোরআন মজিদ ও তাজবিদ, ৩ নভেম্বর আরবি প্রথমপত্র, ৪ নভেম্বর আরবি দ্বিতীয় পত্র, ৫ নভেম্বর আকাঈদ ও ফিকহ, ৮ নভেম্বর গণিত, ১০ নভেম্বর ইংরেজি ও ইংরেজি প্রথম পত্র, ১১ নভেম্বর বাংলা ও বাংলা প্রথম পত্র, ১২ নভেম্বর বিজ্ঞান, ১৩ নভেম্বর আইসিটি এবং ১৪ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়। প্রত্যেক পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে। তবে ১০ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র এবং ১১ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা বিকালে নেয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)