সাংবাদিক আজাদ রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2018-08-15 ইং
সাংবাদিক আজাদ রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
দত্তনগর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর রিপোর্টার্স ইউনিটি ও মহেশপুর প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক আজাদ রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মহেশপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিয়াউর রহমান জিয়া, মহেশপুর পৌর কমিশনার ও উপজেলা যুবলীগ আহবায়ক কাজী আতিয়ার রহমান, যুবলীগ যুগ্ম আহবায়ক ও মহেশপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ইয়াকুব আলী মাষ্টার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাকির হোসেন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন মহেশপুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি খাইরুজ্জামান চপল, প্রেসক্লাবের সহ-সভাপতি জালাল উদ্দীন, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাংবাদিক নুর হোসেন, দীপু ইসলাম, মশিয়ার রহমান টিংকু, সেলিম রেজা, মহাসিন আলী খোকন, আবু সাইদ, আশিকুর রহমান, মিলন মিয়াসহ মহেশপুরে দুইটি সংগঠনের সমস্ত কর্মরত সাংবাদিকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)