গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাবের অভিযান

আপলোড তারিখঃ 2018-08-15 ইং
গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাবের অভিযান ছবির ক্যাপশন:
সরোজগঞ্জে গাঁজাসহ নারী মাদকব্যবসায়ী আটক সরোজগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ র‌্যাব-৬’র বিশেষ অভিযানে সরোজগঞ্জ থেকে এক নারী মাদকব্যবসায়ী আটক করেছে। আটককৃত নারী মাদকব্যবসায়ী চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের বহালগাছি গ্রামের গোপাল মেথরের স্ত্রী কালীদাসী (৫০)। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। জানা গেছে, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ বাজারের মাছ হাটের নিকট শৌচাগার সামনে অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাব-৬। এসময় ২ কেজি গাঁজাসহ বহালগাছি গ্রামের মেথর গোপালের স্ত্রী কালীদাসী রানীকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে চুুয়াডাঙ্গা সদর থানায় সোর্পাদ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)