দর্শনায় ৪ ফার্মেসীর মালিককে অর্থদ-!

আপলোড তারিখঃ 2018-08-15 ইং
দর্শনায় ৪ ফার্মেসীর মালিককে অর্থদ-! ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসীর মালিককে অর্থদ- প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে ১৯৪০ সালের ঔষধ আইনের ১৮,২৭ ধারায় মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখাসহ বিভিন্ন অপরাধে দর্শনা বাসস্ট্যান্ড ও রেলবাজারে ৪টি ফার্মেসীতে মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। দর্শনা বাসস্ট্যান্ড মানহা ফার্মেসীর মালিককে ১ হাজার টাকা, ইউনাইটেড মেডিকেল স্টোরে ৩ হাজার, শেখ মেডিকেলে ১ হাজার ৫শ’ এবং এফএম হারবাল মেডিকেল সেন্টারে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম ও ইফ্ফাত আরা জামান উর্মি। এসময় আরও উপস্থিত ছিলেন ড্রাগ সুপার সুকর্ন আহম্মেদ ও পেশকার আব্দুল লতিফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)