আলমডাঙ্গায় ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের অভিযোগ

আপলোড তারিখঃ 2018-08-14 ইং
আলমডাঙ্গায় ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার গড়গড়ি মৌজার অর্পিত সম্পত্তিতে বসবাসরত ৩২টি পরিবার তাদের ভোগদখলকৃত জমি লোটাস নামক এক ব্যক্তি জোরপূর্বক দখল করে নিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগকারি ৩২ পরিবারের মধ্যে গতকাল সোমবার অধিকাংশ পরিবারের মানুষ আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ সংক্রান্ত অভিযোগ করেন। জানা গেছে, আলমডাঙ্গার গড়গড়ি মৌজাভূক্ত ভোদু বাবুর (প্রাক্তন মালিক) ১ একর ৪৪ শতক অর্পিত সম্পত্তি প্রায় ১০/১২ বছর আগে দখল নিয়ে ৩২টি দরিদ্র পরিবার বসবাস করে আসছে। পরবর্তীকালে তারা ওই নিয়মমাফিক জমি লীজ গ্রহণ করেই ভোগদখল করছেন। গতকাল সেমাবার লীজসূত্রে বসবাসকারিদের অধিকাংশ ব্যক্তি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের নিকট যান। তারা অভিযোগ করেন জেহালার মৃত কাউসার আলীর ছেলে তরিকুল ইসলাম লোটাস তাদের দীর্ঘদিনের লীজ নেওয়া জমি অবৈধভাবে দখল করে নিচ্ছে। তাদের বক্তব্য শুনে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান অভিযোগকারিদেরকে সহকারি কমিশনার (ভূমি) সীমা শারমিনের নিকট পাঠান। সহকারি কমিশনার পরে বিবাদমান জমির সমস্যা নিরসনের দায়িত্ব দেন জেহালা ভূমি অফিসের তহশিলদার বজলুর রহমানকে। অথচ খোদ এই বজলুর রহমানের বিরুদ্ধেই ওই সরকারি জমি রেজিস্ট্রি ও খারিজ জালিয়াতি করার অভিযোগ তুলেছেন ভূমিহীনদের অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)