চুয়াডাঙ্গায় ইয়াবাসহ বুজরুকগড়গড়ি’র মিলন আটক

আপলোড তারিখঃ 2018-08-13 ইং
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ বুজরুকগড়গড়ি’র মিলন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ বুজরুকগড়গড়ি’র মিলন আলী (৪৫) নামে একজন আটক হয়েছে। এসময় ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়া এলাকার হোমিওপ্যাথিক কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে মিলন আটক হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমান মুহিত সঙ্গীয় ফোর্স নিয়ে বুদ্ধিমানপাড়া এলাকার হোমিওপ্যাথিক কলেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বুজরুকগড়গড়ি এলাকার শাকের আলীর ছেলে মিলন আলীকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ গতকালই তাকে আদালত প্রেরণ করা হয় ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)