শৈলকুপায় হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

আপলোড তারিখঃ 2018-08-13 ইং
শৈলকুপায় হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় ব্যবসায়ী হাজী আব্দুল লতিফ হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো- শৈলকুপা উপজেলার মুস্তাকুর রহমান ওরফে ব্যানেট ও কামান্না গ্রামের শামু আমমেদ। মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৬ এপ্রিল শৈলকুপার আহসাননগর গ্রামের সার ব্যবসায়ী হাজী আব্দুল লতিফ মোটরসাইকেলযোগে পাওনাদারদের কাছে টাকা আদায় করতে যায়। শৈলকুপার কবিরপুর অগ্রণী ব্যাংকের সামনে পৌঁছালে আসামীরা তাকে অপহরণ করে বগুড়া গ্রামে নিয়ে যায়। সেখানে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে একটি মেহগনি বাগানে মাটিচাপা দিয়ে রাখে। পরদিন নিহতের ছেলে মামুনুর রশিদ শৈলকুপা থানায় অজ্ঞাতদের আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ ব্যানেটকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক নিহতের লাশ উদ্ধার করা হয়। তদন্ত শেষে পুলিশ পরের বছর ২০১১ সালের ১১ মে ৪ জনকে আসামী করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্যগ্রহন শেষে রোববার দুপুরে আদালত ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদাণ করে। মামলার প্রধান আসামী বন্দুকযুদ্ধে নিহত হয়। এছাড়াও অপর আরেক আসামী রাকুকে ৫ বছরের কারাদন্ড প্রদাণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)