চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামীসহ তিন মাদকসেবি আটক

আপলোড তারিখঃ 2018-08-12 ইং
চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামীসহ তিন মাদকসেবি আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ তিন মাদকসেবিকে আটক করেছে। গতকাল দিনভর অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ গতকালই আদালতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- সরোজগঞ্জ জলিবিলা গ্রামের মনিরুল ইসলাম (৩০), বিজয় কুমার দাস(২১), সোহাগ কুমার দাস (২৫) ও সাজাপ্রাপ্ত আসামী ভিমরুল্লা’র লিটন আলী (৩০)। পুলিশ সুত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ জলিবিলা ঝিলখালি ঈদগার সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার নূরুল ইসলামের ছেলে মনিরুল ইসলামকে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। অপরদিকে চুয়াডাঙ্গা সদর থানার এএসআই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির সামনে অভিযান পরিচালনা করেন। এসময় সরিষাডাঙ্গা গ্রামের আশোক কুমার দাসের ছেলে বিজয় কুমার দাস (২১) ও একই এলাকার হরিপদ দাসের ছেলে সোহাগ কুমারকে ১ লিটার বাংলা মদসহ আটক করেন। এছাড়াও সদর থানার এএসআই সামসুদ্দিন পৌর শহরের খাদ্যগুদামের কাছে অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী ভিমরুল্লাহ গ্রামের আব্দুল খালেকের ছেলে লিটন আলীকে আটক করেন। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক থানা হেফাজোতসহ আদালতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)