ঝিনাইদহে শিয়াল মারার ফাঁদে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2018-08-11 ইং
ঝিনাইদহে শিয়াল মারার ফাঁদে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়ালা গ্রামে শিয়াল মারা ফাঁদে বাঁধন নামে ৩ বছরের এক শিশু মারা গেছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। শিশু বাঁধন ওই গ্রামের হাসানুজ্জামানের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, পাশের বাড়ির বাচ্চু তার মুরগি খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে শিয়াল মারা ফাঁদ পাতে। কিন্তু সকালেও বিদ্যুতের সুইচ বন্ধ করেনি। এতে শিশুটি সকালে খেলতে খেলতে ওই খামারে যায়। সেখানে সে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে। সেই সাথে খামারের মালিক বাচ্চুকে আটক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)