আলমডাঙ্গায় ফেসবুকে উস্কানিমূলক পোস্ট শেয়ারের অভিযোগে যুবক আটক

আপলোড তারিখঃ 2018-08-08 ইং
আলমডাঙ্গায় ফেসবুকে উস্কানিমূলক পোস্ট শেয়ারের অভিযোগে যুবক আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: ফেসবুকে উস্কানিমূলক পোস্ট শেয়ারের অভিযোগে আলমডাঙ্গার গোবিন্দপুরের আব্দুল কাদের (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির চক্রান্তে জড়িত থাকার অভিযোগে তাকে গতকাল মঙ্গলবার পুলিশ আটক করে। পুলিশ জানিয়েছে, আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের জাকির আলীর ছেলে আব্দুল কাদেরকে নাশকতার ঘটনায় ইন্ধন জোগানোর অভিযোগে আটক করা হয়েছে। সে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট শেয়ার করে। যে কারণে অস্থিতিশীল পরিবেশ ও নাশকতামূলক কর্মকান্ড হতে পারে আশঙ্কায় তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)