দামুড়হুদায় ৫টি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউটদের ড্রাম সেট ও উপজেলা ভূমি অফিসে মালামাল বিতরণ

আপলোড তারিখঃ 2018-08-08 ইং
দামুড়হুদায় ৫টি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউটদের ড্রাম সেট ও উপজেলা ভূমি অফিসে মালামাল বিতরণ ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার পাঁচটি প্রাথমিক বিদ্যলয়ের স্কাউটদের হাতে ড্রামসেট তুলে দেন ও উপজেলার ৭টি ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন মালামাল বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহম্মেদ। গতকাল মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলা পরিষদের অর্থায়নে দামুড়হুদার দর্শনার জয়নগর, হাউলী, দেউলি, কেশবপুর ও হাতিভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট দের হাতে ড্রামসেট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি ছালাম, হাতিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দামুড়হুদা উপজেলা স্কাউটসের কমিশনার হাবিবুর রহমান। কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শকিকুল ইসলাম, হাউলী সরকারি প্রাথমিক বিদ্যালযেল প্রধান শিক্ষক মমতাজ বেগম, দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন বিউটি ও দর্শনা জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সিরাজুল ইসলাম। এর আগে জেলা প্রশাসক মহোদয় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভূমি অফিস ও দামুড়হুদা সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় ২০১৭/২০১৮ অর্থবছরে ভূমি সংস্কার বোর্ড হতে প্রাপ্ত বরাদ্ধ হতে দামুড়হুদার ৭টি ইউনিয়ন ভূমি অফিসে বসার কাঠের চেয়ার ৭টি, পানির ফিল্টার ৭টি, দেওয়াল ঘড়ি ৭টি, ক্যালকুলেটার ৭টি, ওয়েটিং চেয়ারসেট ৭টি, সিলিং ফোন ৫টি ও বিভিন্ন সাইজের কাগজ ১৪ প্যাকেট, কার্বন ৭ প্যাকেট ও লাল কালো কলম ১৪ ডজন বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)