প্রায় ২৩ লাখ টাকা মূল্যর ১৪ কেজি রুপা উদ্ধার

আপলোড তারিখঃ 2018-08-07 ইং
প্রায় ২৩ লাখ টাকা মূল্যর ১৪ কেজি রুপা উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদার বাড়াদী সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-৬ বিজিবি অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কামারপাড়া বাড়াদী গ্রাম থেকে ১৩ কেজি ৪শ’৬০ গ্রাম রুপার গহনা উদ্ধার করেছে। এসময় চোরাকারবারী আব্দুল আলিম (৪৫) পালিয়ে যায়। আলিম দামুড়হুদার কামারপাড়া বাড়াদী গ্রামের দবীর উদ্দীনের ছেলে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে এই গহনা উদ্ধার করা হয়। আটককৃত গহনা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২২ লাখ ৭৭ হাজার ২শ’ টাকা। `` বিজিবি জানায়, সোমবার সকালে দামুড়হুদার বাড়াদী বিওপির নায়েক সোহেল রানা গোপন সংবাদের ভিত্তিত্বে সংবাদ পায় রুপার একটি বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিত্বে বাড়াদী বিওপির নায়েক সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে বাড়াদী গ্রামের আলিমের বাড়ির অদুরে ওঁৎ পেতে থাকে। এসময় সকাল ৮টার দিকে ১৫০ সিসি এ্যাপাসি মোটরসাইকেলের পিছনে ঘাস বেধে নিয়ে আলিম বাড়ির নিকট পৌছালে বিজিবি তার গতিরোধ করলে আলিম তার এ্যাপাসি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি তার মোটরসাইকেলে থাকা ঘাসের বোঝার ভিতর থেকে ১৩ কেজি ৪শ’ ৬০ গ্রাম রুপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত গহনার ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২২ লাখ ৭৭ হাজার ২শ’ টাকা বলে বিজিবি জানায়। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় আব্দুল আলিমের বিরুদ্ধে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)