চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আলুকদিয়া ক্যাম্পপাড়ার কাকন আটক

আপলোড তারিখঃ 2018-08-06 ইং
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আলুকদিয়া ক্যাম্পপাড়ার কাকন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আলুকদিয়া ক্যাম্পপাড়ার কাকন হোসেন (২০) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ১০পিস ইয়াবা উদ্ধারসহ মাদক আইনে মামলা দিয়ে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টার পর আলুকদিয়া আনছার ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জসিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স গতকাল আলুকদিয়া ক্যাম্পপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একই এলাকার নূর হোসেনের ছেলে কাকন হোসেনকে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)