চুয়াডাঙ্গার পৌর এলাকায় স্ত্রীকে কুপিয়ে জখম : রেফার্ড

আপলোড তারিখঃ 2018-08-06 ইং
চুয়াডাঙ্গার পৌর এলাকায় স্ত্রীকে কুপিয়ে জখম : রেফার্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৌর কলেজপাড়ায় নিনমো খাতুন (৩৬) নামের নারীকে কুপিয়ে জখম করেছে স্বামী ইমরান। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার রাত ৮টার দিকে শহরের পৌর কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। জখম নিনমো খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে, জখম নারীর স্বজনেরা না থাকায় ঘটনার বিস্তারিত তাৎক্ষনিক জানা যায়নি। পুলিশ জানায়, গতকাল রবিবার রাতে পৌর কলেজপাড়ায় এক নারীকে কুপিয়ে জখম করেছে তার স্বামী। পরিবারের লোকজন না থাকায় এলাকার কয়েক যুবক তার চিকিৎসার দেখাশুনা করছে। এদিকে কর্তব্যরত চিকিৎসক বলেন, নিনমো খাতুনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথা, হাত ও শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আমরা প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছি। তবে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার্ড করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)