মেহেরপুরে ফেন্সিডিলসহ দুই মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-08-05 ইং
মেহেরপুরে ফেন্সিডিলসহ দুই মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার যাদবপুর ব্রীজের ওপর থেকে চিহিৃত মাদকব্যবসায়ী মাসুম (৩০) এবং আমিরুল ইসলাম নামের দুইজনকে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার সকাল ৯টার দিকে ডিবির এসআই মেজবাহুর দারাইন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের কেফায়েত হোসেনের ছেলে মাসুম হোসেন এবং হায়াত আলীর ছেলে আমিরুল ইসলাম। ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে ডিবির একটি টিম যাদবপুর ব্রীজের কাছে অভিযান চালায়। এসময় ১০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদকব্যবসায়ীতে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)