মহেশপুর-ভৈরবা সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫

আপলোড তারিখঃ 2018-08-05 ইং
মহেশপুর-ভৈরবা সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫ ছবির ক্যাপশন:
দত্তনগর প্রতিনিধি: মহেশপুর উপজেলার সস্তার বাজারে তুহিন পরিবহন নামের এক যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার সীমান্তবর্তী নেপা ইউপির বাঘাডাঙ্গা থেকে ছেড়ে আসা তুহিন পরিবহন নামের এক যাত্রীবাহী বাস সস্তার বাজার সংলগ্ন স্থানে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পাশের গর্তে পড়ে যায়। এসময় বাসে থাকা ১৫ জন যাত্রী পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোটচাঁদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাসটি উদ্ধারের তৎপরতা চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)