চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সাপ ও কুকুরের কামড়ে আহত দুই শিশু

আপলোড তারিখঃ 2018-08-05 ইং
চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সাপ ও কুকুরের কামড়ে আহত দুই শিশু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সাপ ও কুকুরের কামড়ে দুই শিশু আহত হয়েছে। গতকাল শনিবার সকালে সাপ ও কুকুরের কামড়ের এই ঘটনা ঘটে। সাপ ও কুকুরের কামড়ে আহত শিশু দু’জন হলো- দামুড়হুদা কুড়ালগাছী বাজারপাড়ার আব্দুর রশিদের ছেলে আশিক (১২) ও নাগদাহ জহুরুল নগরের ইউনুসের মেয়ে এলেন (১১)। জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে নিজেদের ধানক্ষেত দেখতে গিয়েছিল আশিক। এসময় একটি সাপে তার পায়ে কামড় দিলে আশিক দ্রুত বাড়ি ফিরে সাপে কামড়ের ঘটনাটি পরিবারের সদস্যদেরকে জানালে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, গতকাল সকাল ৯টার দিকে নিজ বাড়ির পাশে খেলা করার সময় একটি কুকুর হঠাৎ করেই কামড় দেয় শিশু এলেনকে। এসময় এলেনের পরিবারের সদস্যরা এলেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)