আলমডাঙ্গার পারলক্ষীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ২

আপলোড তারিখঃ 2018-08-04 ইং
আলমডাঙ্গার পারলক্ষীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে বাবা ও ছেলে আহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত বাবা ও ছেলে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামের মৃত হারান মন্ডলের ছেলে কাদের আলী ও তার ছেলে রকিবুল। জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে কাদের আলী ও তার ছেলে রকিবুল গুরুত্বর আহত হলে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ খবর লেখা পর্যন্ত আহতর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরিকল্পনা চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)