চুয়াডাঙ্গার তালতলায় বিষপানে যুবকের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2018-08-04 ইং
চুয়াডাঙ্গার তালতলায় বিষপানে যুবকের আত্মহত্যা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার তালতলায় বিষপানে আত্মহত্যা করেছে এক যুবক। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আত্মহত্যার অপচেষ্টাকারী যুবকের মৃত্যু হয়। বিষপানে আত্মহত্যাকারী যুবক চুয়াডাঙ্গা তালতলা কুঠিরপাড়ার বান্টু মিয়ার ছেলে কালাম আলী। জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিষপান করে কালাম। পরর্বতীতে কালাম নিজেই তার বিষপানের কথা তার মা কে জানায়। এ সময় কালামের পরিবারের লোকজন রাত ৯টার দিকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে ডা. পরিতোষ কুমার ঘোষ তাকে মৃত বলে ঘোষণা করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)