রিলায়েন্স আর্কিটেক্ট এ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট এর অফিস উদ্বোধন

আপলোড তারিখঃ 2016-11-03 ইং
রিলায়েন্স আর্কিটেক্ট এ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট এর অফিস উদ্বোধন ছবির ক্যাপশন:

`20161103_171443`শহর প্রতিনিধি: ভবন নির্মাণ নকশা প্রণয়ন নির্মান তদারকিসহ যাবতীয় নির্মাণ কাজ সুচারু রূপে সম্পন্নের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো রিলায়েন্স আর্কিটেক্ট এ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা রেজিস্ট্রি অফিস সংলগ্ন সার্ভে ষ্টেশন পয়েন্টে রিলায়েন্স আর্কিটেক্ট এ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট নামের এই প্রতিষ্ঠানটি  শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু  ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। দোয়া পরিচালনা করেন মাওঃ জসিম উদ্দিন।  উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর নাজমুস সালেহীন লিটন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পরিচালক সালাউদ্দিন মোহাম্মদ মর্তুজা, ফাল্গুনী বস্ত্রালয়ের মালিক ফিরোজ আহম্মেদ, জেলা স্যানেটারী মালিক খোকন মিয়া, মওলা মিয়াসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সার্ভেয়ার মিজানুর রহমান,  আর্কিটেক্ট মো: জিপু রায়হান, কম্পিউটার অপারেটর মো: সুমন, সার্ভেয়ার মো: জিল্লুর রহমান, মো: সোহাগ, নুরুল ইসলাম, অফিস স্টাফ মো: বাদশা। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রধান উপদেষ্টা মো: মশিউর রহমান ও আর্কিটেক্ট জিপু রায়হান। সর্ভে ষ্টেশন পয়েন্টের পরিচালক সার্ভেয়ার মিজানুর রহমান ও রিলায়েন্স আর্কিটেক্ট এ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট এর জিপু রায়হান বলেন এই প্রতিষ্ঠানে এখানে অভিজ্ঞ দক্ষ আর্কিটেক্ট ও সিভিল ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ির নকশা, পৌরসভা কর্তৃক প্লান অনুমোদনসহ অভিজ্ঞ দক্ষ সার্ভেয়ার দ্বারা জমি পরিমাপ ও সার্ভের যাবতীয় কাজ এবং অভিজ্ঞ দক্ষ দলিল লেখক দ্বারা আইনমতে সর্বপ্রকার দলিল সম্পন্ন করা যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)