জনযুদ্ধ’র আঞ্চলিক কমান্ডার দাউদের ১০ বছরের জেল!

আপলোড তারিখঃ 2018-08-03 ইং
জনযুদ্ধ’র আঞ্চলিক কমান্ডার দাউদের ১০ বছরের জেল! ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: অবৈধ অস্ত্র রাখার দায়ে জনযুদ্ধ (লাল পতাকা) গাংনী অঞ্চলের আঞ্চলিক কমান্ডার দাউদ আলীকে ১০ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর স্পেশাল ট্রাইবুন্যাল ৪র্থ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় দেন। সাজাপ্রাপ্ত দাউদ আলী গাংনী উপজেলার তেরাইল গ্রামের কাজিম উদ্দীনের ছেলে। তবে দাউদ আলী পলাতক রয়েছে। একই মামলায় অপর আসামী মিলনকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি র‌্যাব-৬ গাংনীর ডিএডি জসিম উদ্দীনের নেতৃত্বে র‌্যাবের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে গাংনী উপজেলা তেরাইল মধ্যপাড়া গ্রামের কাজিম উদ্দীনের ছেলে চরমপন্থী জনযুদ্ধ (লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার দাউদ আলীকে আটক করে। এ সময় তার অপর সঙ্গী মিলন পালিয়ে যায়। র‌্যাব সদস্যরা দাউদের কাছ থেকে ১টি এলজি সাটারগান উদ্ধার করে। এ ঘটনায় ১৯৭৮ সালের আমর্স এ্যাক্ট এর ১৯-এ (এফ) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৪। তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১২। জিআর কেস নং-৯৩/২০১২। এসটিসি নং-৭৪/১২। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্যশীট দাখিল করেন। মামলায় মোট ৯ জন স্বাক্ষ্য প্রদান করেন। এতে দাউদ আলী দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দেন। সশ্রম কারাদন্ডপ্রাপ্ত দাউদ হোসেন পলাতক থাকায় আটকের দিন থেকে তার সাজা শুরু হবে। মামলার অপর আসামী মিলনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকুসুর খালাস প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি মীনা পাল এবং আসামী পক্ষে একেএম শফিকুল আলম আইনজীবীর দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)