চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কা : চালক গুরুত্বর জখম

আপলোড তারিখঃ 2018-08-03 ইং
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কা : চালক গুরুত্বর জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় মতিউর রহমান মিলু (৪৫) নামের অপর এক মোটরসাইকেল চালক গুরত্বর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম মতিউর রহমান মিলু চুয়াডাঙ্গা পোস্ট অফিসপাড়ার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের বাসভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মতিউর রহমান মিলু মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা কোর্ট মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জেলা প্রশাসকের বাসভবনের সামনে পৌছালে পিছন দিক থেকে অপর এক মোটরসাইকেল চালক দ্রুতগতিতে এসে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ দুর্ঘটনায় মতিউর রহমান মিলু সড়কে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে গুরুত্বর জখম হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)