মেহেরপুরে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার : আটক ৩

আপলোড তারিখঃ 2018-08-02 ইং
মেহেরপুরে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার : আটক ৩ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আটক হয়েছে ৩ জন। গতকাল বুধবার ডিবি পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার এবং আসামীদের আটক করে। আটককৃতরা হলো- জীবননগর উপজেলার বেনিপুর গ্রামের শুকুর আলীর ছেলে তরিকুল, গাংনী উপজেলার বাহাগুন্দা গ্রামের ওমর ফারুকের ছেলে কাওসার এবং বুড়িপোতা গ্রামের শহর আলীর ছেলে আইন। জানা গেছে, মেহেরপুর ডিবি’র এসআই মেজবাহুর দারাইন-এর নেতৃত্বে ডিবি’র একটি দল শহরের পোষ্ট অফিস পাড়া থেকে ১শ গ্রাম গাঁজাসহ তরিকুলকে, পশুহাট পাড়া স্কুলের কাছ থেকে ১শ গ্রাম গাঁজাসহ কাওসার আলী এবং যাদবপুর থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ আইনুলকে আটক করে। আটক ৩ ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা হয়েছে। অভিযানে অন্যান্যের মধ্যে এএসআই জসিম, মাহাতাব উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)