মেহেরপুরে হেরোইন রাখার অপরাধে যুবকের ২ বছরের জেল!

আপলোড তারিখঃ 2018-08-02 ইং
মেহেরপুরে হেরোইন রাখার অপরাধে যুবকের ২ বছরের জেল! ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে হিরোইন রাখার অপরাধে হুসাইন মাহামুদ চন্দন নামের এক যুবককে ২ বছরের কারাদন্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত চন্দন মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দী গ্রামের জিনারুল ইসলামের ছেলে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম ওই আদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, মেহেরপুরের গাংনী থানার এসআই একরামুল হুসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর বামুন্দী-নিশিপুর সড়ক থেকে হুসাইন মাহামুদ চন্দনকে আটক করে। ওই সময় তার কাছ থেকে ১০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯ এর ১৯(১) এর টেবিলের ১(ক) ধারা গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৬/সেশন কেস নং-৪১/১৫। জিআর কেস নং-২১৪/১৪। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্যশীট দাখিল করেন। মামলায় মোট ৭ জন স্বাক্ষ্য প্রদান করেন। এতে আসামী দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২ বছর কারাদন্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের জেল দেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামী পক্ষে এ্যাড. শফিকুল আলম আইনজীবীর দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)