মেহেরপুরের সাবেক সাব রেজিষ্টার আব্দুস সাত্তার কারাগারে

আপলোড তারিখঃ 2018-08-01 ইং
মেহেরপুরের সাবেক সাব রেজিষ্টার আব্দুস সাত্তার কারাগারে ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী আমিরুল ইসলামের দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে মেহেরপুরের সাবেক সাব রেজিষ্টার আব্দুস সাত্তারকে। গতকাল মঙ্গলবার আ. সাত্তার মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। জানা যায়, মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসের সাবেক সার্ভেয়ার আ. মজিদ সরকারি চাকুরী করার সুযোগকে কাজে লাগিয়ে জাল জালিয়াতির মাধ্যমে ১৮টি অশুদ্ধ কবুলিয়ত দলিল প্রস্তুত করে। এ ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে দন্ডবিধি ২০১১ সালের ২৬জুলাই ১৬৭/৪০৬/৪০৯/৪১৮/৪২৬/৪৬৫/৪৬৬/৬৬৭/৪৬৮/৪৭১ ধারায় মামলা করলে সাময়ীক বরখাস্ত করা হয়। মামলাটি পরে দুর্নীতি দমনে তদন্তভার দেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক শহীদুল ইসলাম মোড়ল এবং উপ-পরিচালক আব্দুল গাফ্ফার মামলার তদন্ত শেষ করে গত বছর ১০ জুলাই আদালতে চার্জশীট দাখিল করেন। এদিকে গতকাল মঙ্গলবার মামলায় আসামী আব্দুস সাত্তার জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হন। এসময় এ্যাড. মিয়াজান আলী তার জামিন মঞ্জুরের জন্য প্রার্থনা করেন। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। আ. সাত্তার তৎকালীন সময়ে মেহেরপুর সাব রেজিষ্টার হিসাবে কর্মরত ছিলেন। পরে তিনি মেহেরপুর থেকে বদলী হয়ে চুয়াডাঙ্গা যান। চুয়াডাঙ্গা থেকে তিনি চাকুরী থেকে অবসর গ্রহন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)