নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে মেহেরপুরে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2018-08-01 ইং
নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে মেহেরপুরে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: নীলফামারী থেকে চাকুরী ছেড়ে দেশে ফিরলেও ভাল নেই মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের মৃত বাদল দফাদারের ছেলে ডেভিড দফাদার ও তার পরিবার। ২০১৪ সালে গ্রামে ফেরার পর থেকে একে একে জনপ্রতিনিধি ও তার সহকর্মীদের দ্বারা মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। যে কারণে একই গ্রামের খোকন মল্লিকের ছেলে বাগোয়ান ইউপি’র ওয়ার্ড সদস্য দিলীপ মল্লিক ও তার ৫ সহযোগিদের বিরুদ্ধে মেহেরপুর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। মামলার বাদী হলেন- ডেভিড দফাদারের স্ত্রী স্বপ্না দফাদার। ২০১৭ সালের ডিসেম্বর মাসে বড়দিনে অসহায় দরিদ্র খ্রিষ্টান পরিবারের জন্য এক হাজার ৮০০ কেজি চাল ইউপি সদস্য দিলীপ মল্লিকসহ তার কতিপয় নিজস্ব লোকজন আত্মসাৎ করলে ডেভিড দফাদার মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এতে আরো ক্ষিপ্ত হন ইউপি সদস্য দিলীপ মল্লিক ও তার সহযোগিরা। এতে তারা পরিবারটিকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছেন। ঘরে আগুন লাগানো, স্ত্রীকে অসম্মান করাসহ নানাভাবে ক্ষতির জন্য চক্রান্ত করছেন ইউপি সদস্য দিলীপ মল্লিক ও তার সহকর্মীরা। এমতবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানী ও নির্যাতনের বিষয়টি তুলে ধরেন ডেভিড দফাদার ও তার স্ত্রী স্বপ্না দফাদার। সোমবার (৩০-০৭-১৮) বিকেল সাড়ে ৪টায় মেহেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই কথাগুলো বলেন- ডেভিড দফাদার ও তার স্ত্রী স্বপ্না দফাদার। এসময় মেহেরপুরের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রেসক্লাবে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)