সরোজগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2018-08-01 ইং
সরোজগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
সরোজগঞ্জ প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন-২০০৯ এর অধীন অভিযোগ দায়ের এবং অপরাধ ও দন্ডের বিধানে, চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে ভ্রাম্যমান আদালত অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সরোজগঞ্জ বাজারে সুলতান হোটেল এন্ড রেস্টুরেন্ট নোংড়া পরিবেশে খাবার তৈরির জন্য বাবলু রহমানের ৭ হাজার টাকা জরিমানা ও স্বপন স্টোরে খোলা সেমাই ও দোকান অপরিষ্কার থাকায়, স্বপন সাহাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ও ইফ্ফাত আরা জামান ঊর্মি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)