দামুড়হুদায় ফল ব্যবসায়ীসহ ৩ হোটেল মালিকের জরিমানা

আপলোড তারিখঃ 2018-07-31 ইং
দামুড়হুদায় ফল ব্যবসায়ীসহ ৩ হোটেল মালিকের জরিমানা ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ৩ হোটেল মালিককে এবং মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার অপরাধে এক ফল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে দামুড়হুদা বাসস্ট্যান্ডের হোটেল মালিক আব্দুল মজিদ, আব্দুল মালেক ও মনির উদ্দীনকে দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ১ হাজার টাকা করে এবং মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার অপরাধে একই ধারায় ফল ব্যবসায়ী রাসেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকাজে সহায়তা করেন দামুড়হুদা মডেল থানার এসআই রফিক ও উপজেলা ভুমি অফিসের নাজির হারুন অর রশিদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)