আলমডাঙ্গার বাড়াদিতে গৃহবধু নির্যাতনের অভিযোগ!

আপলোড তারিখঃ 2018-07-31 ইং
আলমডাঙ্গার বাড়াদিতে গৃহবধু নির্যাতনের অভিযোগ! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের কুরিপাড়ায় স্বামী, শ্বাশুড়ি ও ননদের হাতে নির্যাতনের শিকার হয়েছে এক গৃহবধু। গতকাল দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার গৃহবধু চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের কুরিপাড়ার সানোয়ার ওরফে কালুর স্ত্রী ও একই এলাকার রফিকুল ইসলাসের মেয়ে নাজমিন খাতুন (২৫)। জানা যায়, স্বামীর পরকিয়া প্রেমের প্রতিবাদে বাকবিতন্ডার একপর্যায়ে নাজমিনের স্বামী, শ্বাশুড়ি ও ননদ মিলে নাজমিনকে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে। এদিকে আহত নাজমিন অভিযোগ করে বলে, তার স্বামী কালু প্রতিবেশি নজিবুলের স্ত্রী মুক্তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। এ অবৈধ সম্পর্কের প্রতিবাদ করাই তার স্বামী, শ্বাশুড়ি ও ননদ তাকে মেরে রবিবার বাড়ি থেকে বের করে দেয়। একই এলাকাই বাড়ি হওয়ায় নাজমিন তার বাপের বাড়িতে চলে যায়। এরপর গতকাল সোমবার নাজমিনের শ্বাশুড়ি ও ননদ নাজমিনকে ফিরিয়ে আনতে গেলে সে না যেতে চাওয়াই নাজমিনের বাপের বাড়িতেই তার শ্বাশুড়ি ও ননদ আবার তাকে পিটিয়ে আহত করে। এ সময় নাজমিনের পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে নাজমিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে এ খবর লেখা পর্যন্ত নাজমিনের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার পরিকল্পনা চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)