চুয়াডাঙ্গায় ইয়াবাসহ লক্ষীপুর জেলার নাহিদুল আটক

আপলোড তারিখঃ 2018-07-30 ইং
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ লক্ষীপুর জেলার নাহিদুল আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ লক্ষীপুর জেলার নাহিদুল (২৩) নামে একজন আটক হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে বড়বাজার পুরাতন বাটা’র গলি এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীও ফোর্স বড়বাজার পুরাতন বাটা’র গলিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে লক্ষীপুর জেলার সদর উপজেলার লামছড়ি গ্রামের মৃত খাদেমুল ইসলামের ছেলে নাহিদুল ইসলামকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারি দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)