চুয়াডাঙ্গায় পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৪

আপলোড তারিখঃ 2018-07-30 ইং
চুয়াডাঙ্গায় পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৪ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শান্তিপাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে প্রতিবেশীসহ ৪ জন আহত হয়ছে। এ ঘটনায় আহতরা হলো- চুয়াডাঙ্গা শান্তিপাড়ার মৃত ফজের আলীর স্ত্রী জরিমন (৪০), মৃত ফজের আলীর মেয়ে আশা (২২), একই এলাকার প্রতিবেশী লুৎফারের স্ত্রী রোকেয়া (৩৫) ও ঠান্ডু মিয়ার স্ত্রী রানী (৩০)। জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা শান্তিপাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি ও ইট ছোড়াছুড়িতে ৪ জন আহত হয়। এ সময় তাদেরকে পরিবারের সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় পাল্টাপাল্টি আভিযোগ করেছে বলে জানায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)