দামুড়হুদা কুড়ুলগাছিতে সাপের কামড়ে বৃদ্ধা আহত

আপলোড তারিখঃ 2018-07-30 ইং
দামুড়হুদা কুড়ুলগাছিতে সাপের কামড়ে বৃদ্ধা আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা কুড়–লগাছিতে সাপের কামড়ে গুরুত্বর অসুস্থ হয়েছে এক বৃদ্ধা। গত শনিবার রাত ১০টার দিকে সাপের কামড়ের এ ঘটনা ঘটে। সাপের কামড়ে আহত দামুড়হুদা কুড়–লগাছি বাজারপাড়ার ফজলুর রহমানের স্ত্রী সাহেরা খতুন (৭৫)। জানা যায়, গত শনিবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল বৃদ্ধা সাহেরা খতুন। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। তার পরিবারের সদস্যরা পরের দিন রবিবার সকালে তাকে উদ্ধার করে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ তাকে গ্রাম্য চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি ফেরার পর তার অবস্থা আরও খারাপ হতে থাকলে পরিবারের সদস্যরা গতকাল রবিবার সাড়ে ৬টার দিকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত সাহেরা খাতুন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)