জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে ৫ জোয়াড়ির অর্থদ-!

আপলোড তারিখঃ 2018-07-30 ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে ৫ জোয়াড়ির অর্থদ-! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ জোয়াড়ির অর্থদ- প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সুটিয়া গ্রামে এ ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামে প্রকাশ্যে জুয়া খেলা করছে এমন তথ্যের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুটিয়া গ্রামের কুদ্দুস মালিতার ছেলে মাসুদ (২৭), মাসুদুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২৪), ময়জেল আলীর ছেলে হাসানুজ্জামান (২৮), টিটোর ছেলে রাসেল (২০), বাহার বিশ্বাসের ছেলে আলমগীর হোসেনকে (২৪) জুয়া খেলার অপরাধে জোয়া আইন ৭ ধারা মোতাবেক প্রত্যেককে ৫শ’ টাকা করে অর্থদ- প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)