মুন্সিগঞ্জে ইজিবাই-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২

আপলোড তারিখঃ 2018-07-29 ইং
মুন্সিগঞ্জে ইজিবাই-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২জন গুরুত্বর আহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে মুন্সিগঞ্জ নিমতলা মধুখালি মাঠের মাঝে রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলো- আলমডাঙ্গা বারাদি ইউনিয়নের অনুপনগরের মৃত চিনির উদ্দীনের ছেলে আমিনুল ইসলাম (৩৮) ও মুন্সিগঞ্জ নিমতলার মৃত নবিছদ্দিনের ছেলে শামসুল (৫২)। জানা যায়, শনিবার সন্ধ্যায় জেহালা থেকে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিল নবিছদ্দিন। অপরদিকে নতিডাঙ্গা গ্রাম থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় মুন্সিগঞ্জ নিমতলা মধুখালি মাঠের মাঝে রাস্তার উপর মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে শামসুল ও আমিনুল ইসলাম গুরুত্বর জখম হয়। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)