সরোজগঞ্জ বাজার থেকে আবারো মোটরসাইকেল চুরি

আপলোড তারিখঃ 2018-07-27 ইং
সরোজগঞ্জ বাজার থেকে আবারো মোটরসাইকেল চুরি ছবির ক্যাপশন:
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জে আবারো মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সরোজগঞ্জ বাজারের সিনেমাহলের সামনের বাড়ি হতে এ মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ সিনেমা হলপাড়ার রাশেদুল আলীর ছেলে জাহাঙ্গীরের বাসা বাড়ি থেকে মোটরসাইকেলটি চুরি হয়েছে। চুরি হওয়া মোটরসাইকেল মালিক জানান, প্রতিদিনের ন্যায় আমি আমার পালসার সাদা রঙের চুুয়াডাঙ্গা ল-১১-১৬৩৪ সিরিয়ালের মোটরসাইকেলটি বাসার সিড়ির নিচে ঘাড়ে লক করে রেখেছিলাম। কিন্তু চোর সুযোগ বুঝে লক ভেঙ্গে বাইকটি চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে মোটরসাইকেলটি পাওয়া যায়নি। এবিষয়ে সরোজগঞ্জ ক্যাম্পের এএসআই সাকের আলী জানান, মোটরসাইকেল চুরি বিষয়ে শুনেছি তবে এ বিষয়ে কোন অভিযোগ করেননি কেউ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)