দর্শনা মোহাম্মদপুরের আলোচিত মাদকব্যবসায়ী বিউটি আটক

আপলোড তারিখঃ 2018-07-26 ইং
দর্শনা মোহাম্মদপুরের আলোচিত মাদকব্যবসায়ী বিউটি আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা মোহাম্মদপুরের আলোচিত মহিলা মাদকব্যবসায়ী একাধিক মামলার আসামী বিউটিকে (৩৪) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর ইউনুচ আলীর নেতৃত্বে এএসআই গোলাম রহমান ও দামুড়হুদা মডেল থানার এসআই মিল্টন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায় দর্শনা মোহাম্মদপুর এলাকায়। এসময় মোহাম্মদপুরের বাসিন্দা রণি ড্রাইভারের স্ত্রী আলোচিত মহিলা মাদকব্যবসায়ী বিউটিকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। আটককৃত বিউটি মাদক মালার ওয়ারেন্টবুক্ত আসামী। আটককৃত বিউটিকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে চুয়াডাঙ্গা আদালতে হাজির করবে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)