কুষ্টিয়ায় মেহেরপুরের মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-07-25 ইং
কুষ্টিয়ায় মেহেরপুরের মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: কুষ্টিয়ায় মেহেরপুরের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। কুষ্টিয়ার সদর উপজেলার কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের আইলচারা বাকসো ব্রিজের নিকট অভিযান চালিয়ে ২২১ পিস ইয়াবাসহ আব্দুল কুদ্দুস (৩৩) নামের ওই মাদকব্যবসায়ীকে আটক করে র‌্যাব। আটক মাদকব্যবসায়ী মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে। জানা যায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার আইলচারা বাকসো ব্রিজের নিকট অভিযান চালিয়ে র‌্যাবের একটি দল তাকে আটক করে। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)